× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

সুন্দরগঞ্জে খাল দখল করে বহুতল ভবন নির্মান

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

॥ শেখ মামুন-উর-রশিদ, রংপুর ॥  গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীর পানি প্রবাহের খাল দখল করে বহুতল ভবন নির্মান করছে প্রভাবশালী ব্যক্তি। এতে নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। দ্রুত বহুতল ভবনটি নির্মান কাজ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসি ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বামনডাঙ্গার রেল ব্রীজ মোড় নামক স্থানে সুইচ গেটের মুখে বহুতল ভবন নির্মান করা হচ্ছে। বহুতল ভবনটি নির্মান করছে মেসার্স হিমেল ব্রিক্সের মালিক মোজামে¥ল হক তোঁতা। তবে সেখানে তিনি ইতিপূর্বে আরো একটি ভবন নির্মান করেছেন। যেটি ঘাঘট নদীর পানি প্রবাহের একমাত্র খাল। এর ফলে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহের রাস্তা। হুমকির মুখে পড়েছে রেল ব্রিজসহ স্থানীয় অবকাঠামো। সাম্প্রতিক বন্যায় উম্মুক্ত পানি প্রবাহ ব্যাহত হওয়ায় সুইচ গেটের সংযোগ সড়ক ভেঙ্গে যায়। নি¤œাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হয় জমির ফসল ।

দীর্ঘ দিন বন্ধ থাকে গাইবান্ধা-বামনডাঙ্গা চলাচলের রাস্তা। এ বিষয়ে ভবনের মালিক মোজাম্মেল হক তোঁতার কাছে ফোনে জানতে চাইলে তিনি উত্তেজিত হন। তিনি বলেন, আইন বুঝবে আর আমি বুঝবো আপনি কে? এর পর ফোনটি কেটে দেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, সাম্প্রতিক বন্যায় পানি বের হতে না পারায় আমাদের সুইচ গেটের রাস্তা ভেঙ্গে যায়, আমরা সাধারন মানুষ তার সাথে লড়াই করতে পারবো না। আরেক ব্যবসায়ী বলেন, তাদের টাকার জোড় আছে তারা সব করতে পারে। আমাদের নির্বাক তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, বিষয়টি আমার জানা নাই, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..