× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

লাইভেই হেনস্থার শিকার আকরাম

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

ভারতের একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি বিশেষজ্ঞের মতামত দেওয়ার সময় বাধার শিকার হলেন ওয়াসিম আকরাম।

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর আকরাম ম্যাচের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলেন ‘আজতক’ চ্যানেলের সঙ্গে।

মুম্বাইয়ের একটি স্টুডিওতে সরাসরি রেকর্ডিং চলার সময় এক ব্যক্তি ক্যামেরাম্যানকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় নিজের বক্তব্য দিতে থাকা আকরাম হতভম্ব হয়ে যান। তিনি কথা বলা বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ান।

হতভম্ব হয়ে যান স্টুডিওতে বসা অনুষ্ঠানটির উপস্থাপক ও চ্যানেলটির ক্রীড়া সম্পাদক বিক্রান্ত গুপ্ত। বিক্রান্ত পরে এক টুইট বার্তায় বলেছেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। আকরাম পুরোপুরি নিরাপদ আছেন।’ তাঁর দাবি, ঘটনাটা ঘটিয়েছেন এক ‘মাতাল’ ব্যক্তি।
আকরাম নিজেও ঘটনাটিকে গুরুতর নয় বলে উড়িয়ে দিয়েছেন। বিক্রান্তের টুইটারের জবাবে লিখেছেন, পুরো ঘটনাটাই পেশাদারির সঙ্গে মোকাবিলা করা হয়েছে। এই আক্রমণের লক্ষ্যবস্তুও তিনি ছিলেন না বলে জানিয়েছেন আকরাম। সূত্র: ডন।

 


এ ক্যটাগরির আরো খবর..