× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

লন্ডনে বহুতল ভবনে আগুন, ভেসে আসছে আর্তনাদ

admin
হালনাগাদ: বুধবার, ১৪ জুন, ২০১৭

নিউজ ডেস্ক:   যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গ্রেনফেল টাওয়ার নামে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে কাজ করছেন লন্ডন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের পশ্চিম অঞ্চলের ল্যাটিমার রোড এলাকার ওই ভবনে আগুন লাগে। এ সময় ভবনটির ভেতর থেকে আটকেপড়া বাসিন্দাদের আর্তনাদ ভেসে আসছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শেষ পর্যন্ত এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনের দ্বিতীয় থেকে ২৭ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪০টি ইঞ্জিন ও ২০০ কর্মী কাজকরছেন।

ফাবিও ববলার নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ভবনের বাসিন্দারা জানালার কাছে এসে সাহায্য চেয়ে চিৎকার করছেন। সময় বাড়ার সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বাড়তে থাকে মানুষের আর্তনাদ। গ্রেনফেল টাওয়ারে এমনটি হচ্ছে, তা বিশ্বাস করা যায় না।

এ বিষয়ে লন্ডন পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকাজ চলছে। কালো ধোঁয়া শরীরের ভেতরে ঢুকে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..