× Banner
সর্বশেষ
পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ

যৌন হয়রানি থেকে বাঁচাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ কিশোরীর ঘটনায় গ্রেফতার এক

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

কর্ণফুলী ১৩ লঞ্চে ভোলা থেকে ঢাকাগামী কিশোরী যাত্রীর যৌন হয়রানীর ঘটনায় ওই লঞ্চের ক্যান্টিনের বাবুর্চি গিয়াস উদ্দিনকেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। হয়রানীর শিকার কিশোরী বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্ত গিয়াসকে গ্রেফতার করে।

তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক জানান, যৌন হয়রানীর শিকার কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় আসামীকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (৪ জুলাই) তজুমদ্দিন স্লুইসগেট ঘাট থেকে ওই কিশোরী ঢাকা যাওয়ার জন্য কর্ণফুলী ১৩ লঞ্চে উঠে। ওই লঞ্চের বাবুর্চি হোসেন ওরফে গিয়াস উদ্দিন তার সাথে রাত্রী যাপনসহ অনৈতিক প্রস্তাব দেয়। গিয়াসের প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে কিশোরীর হাত ধরে কেবিনে নেয়ার জন্য টানাহ্যঁচড়া শুরু করে।

এ সময় নিজেকে বাঁচাতে কিশোরী নদীতে ঝাঁপ দেয়। পরে জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়ে তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার মামলা করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলা নং ০১।  আসামি গিয়াসের বাড়ি সদর উপজেলার খেয়াঘাট এলাকায়।


এ ক্যটাগরির আরো খবর..