লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি এলজি,২ রাউন্ড কার্তুজসহ মিলন ওরপে মিলা (২৭) নামে এক সন্ত্রাসী গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়ায় গ্রেফতার করা হয়। মিলন দেওপাড়া গ্রামের জালাল আহম্মদের ছেলে। পুলিশ জানায়, সন্ত্রাসী মিলন ওরপে মিলা অস্ত্রসহ দেওপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছে এ সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এস.আই মোঃ আবু ছাইদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় এবং লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মিলন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।