× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১৬ মার্চ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রিসাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব। বিষয়টি নিশ্চিত করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

তফসিলে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রবিধানমালা-২০০৯ এর ১৬ ধারা মোতাবেক বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনের আলোকে এই তফসিল ঘোষণা করা হয়। এতে অফিস চলাকালীন সময়ে আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২ মার্চ সকাল ১১টায় মনোনয়নপত্র বাছাই, ৫ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৬ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতদসংক্রান্ত বিষয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে প্রিসাইডিং কর্মকর্তার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে যোগাযোগ করার জন্য সম্ভাব্য প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছেন কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..