× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

admin
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় বখাটে যুবক ইমরান ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পরিবার। ভূক্তভোগী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে দুপুরে সদর উপজেলার দালালবাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা এবং সে ওই ওয়ার্কশপে কাজ করতো বলে জানা যায়।

ভিকটিম স্থানীয় আইডিয়াল স্কুলের নার্সারীতে পড়ে। তার বাবা স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত ইমরানকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

ভিকটিমের মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে দালাল বাজারের আইডিয়াল স্কুলের পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ৪বছর ধরে বাসা ভাড়া থাকেন তারা। ওই বাসার পাশের আমীরের ওয়ার্কশপে কাজ করে আসছে ইমরান। ঘটনার দিন পাশের বাসার অন্য শিশুদের দিয়ে ইমরান চকলেট কিনে দেয়ার প্রলোভনে ভিকটিম শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এ সময় ওই ওয়ার্কশপের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিয়ে কান্না করতে করতে বাসায় ফিরে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান পলাতক রয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন ভিকটিমের মা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে।

এ ব্যাপারে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..