× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

লক্ষ্মীপুরে বিপুল পেনসিডেলসহ আটক-১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ পেনসিডেলসহ এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে জেসমিন বেগম (৩২) নামে ওই নারীকে গাড়ী তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযানিক দল জেলা শহরের আলিয়া মাদ্রাসার সামনে ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কে যমুনা বাস তল্লাশি চালায়। এ সময় ২ সন্তানসহ ওই নারীকে আটক করা হয়। এ সময় ১শ’ ৪৮ বোতল পেনসিডেল উদ্ধার করা হয়।

আটকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সকালে ফেনীর মহিপাল এলাকা থেকে জেসমিন বেগম লক্ষ্মীপুুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট হয়ে ঝালকাঠি যাওয়ার পথে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন গাড়ী তল্লাশি করে পেনসিডেলসহ তাকে আটক করে। জেসমিন বেগম ঝালকাঠি জেলার বাসিন্দা।


এ ক্যটাগরির আরো খবর..