× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত

লক্ষ্মীপুরে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শাহজাহান কামালের হাতে ফুল-সজ্জিত নৌকা প্রতীক তুলে দিয়ে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার জকসিন বাজারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন তারা। এ সময় বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বর্তমান ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল ফারহা বাবুলের নেতৃত্বে বিএনপি নেতা আব্দুন নুর ও ইউপি সদস্য মো. গোফরানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাহজাহান কামাল বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সাথে একাত্মতা পোষন করে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন। এজন্য তাদেরকে সাধুবাদ জানাই। একই সাথে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, বাঙ্গাখাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফিরোজসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..