লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় ছাত্র নিহত, সড়ক অবরোধ

তানভীর অাহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীর হাট সড়কের হাজিরহাট এলাকায় বালু ভর্তি পিকআপ ভ্যানের চাপায় ইব্রাহীম নামের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়িাটকে ভাংচুর করে ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে ওই রুটে চলাচলকৃত সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালু ভর্তি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড ১১-৩০-৩৪) ঘটনাস্থলে এসে মাদ্রাসা ছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।