× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

লক্ষ্মীপুরে গুজবে বাড়িছাড়া স্কুলছাত্রী, অভিযোগ চাচার বিরুদ্ধে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর নামে অপবাদ রটানোর অভিযোগ উঠেছে। গুজবটি এলাকায় ছড়িয়ে পড়ার পর আতঙ্কে গত ২ দিন যাবত ঘরছাড়া রয়েছে ওই ছাত্রী ও তার পরিবার। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই ছাত্রীর নামে অপবাদ রটিয়ে তার দিনমজুর বাবাকে ঘায়েল করার পাঁয়তারা করছে একটি স্বার্থান্বেষী মহল। বিষয়টিকে কেন্দ্র করে ওই দিনমজুরের ঘর ও তার মেয়েকে এসিডে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বাসিন্দা দিনমজুর আবুল হাশেম এর মেয়ের নামে একটি জঘন্যতম অপবাদ রটায় তার আপন ভাই আবুল কাশেম ও তার স্ত্রী মাইনুর বেগম। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন গুজব ছড়ানো হচ্ছে বলে ধারণা করছেন তারা। গত বুধবার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর স্থানীয় কয়েকজন বখাটেকে দিয়ে ওই ছাত্রীর পরিবারকে চাপ দিলে আতঙ্কে তারা ঘরছেড়ে পালিয়ে যায়।

 

ভুক্তভোগী ছাত্রীর বাবা আবুল হাশেম বলেন, আমি একজন খেটে খাওয়া মানুষ। জমি নিয়ে বিরোধের জের ধরে আমার মেয়ের নামে অপবাদ রটিয়েছে আমার আপন ভাই আবুল কাশেম ও তার পরিবারের লোকজন। কাদোঁ কাদোঁ কণ্ঠে তিনি আরো বলেন, আমার মেয়ে গত কয়েকদিন যাবত স্কুলেও যেতে পারছে না। আমার ভয় হয়, লজ্জায় না জানি সে কোন অঘটন ঘটায়! দয়া করে আমাদের বাঁচান।

 

ওই ছাত্রীর মায়ের অভিযোগ এ গুজবকে কেন্দ্র করে তাদের ঘরবাড়ি ও মেয়েকে আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে প্রতিপক্ষ লোকজন।

 

অভিযুক্ত আবুল কাশেম তার ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি স্বীকার করেন। জানতে চাইলে তার স্ত্রী মাইনুর বেগম বলেন, ওই মেয়েকে এসিডে জ্বালিয়ে দেওয়া উচিত। এটা বলেছি তো কি হয়েছে?

 

এদিকে রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আবু আব্দুল্যাহ জানান, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের লোকজন এবিষয়ে সহযোগিতা চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে সহযোগিতা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..