× Banner
সর্বশেষ
স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরে উৎসব-মুখর পরিবেশে ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এতে ১৬শ’ ভোটারের মধ্যে ৮শ’ ৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আবু তালেব। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, প্রথম মো. আলাউদ্দিন চৌধুরী (৬১২ ভোট), দ্বিতীয় মো. দেলোয়ার হোসেন (৫৭২ ভোট), তৃতীয় মো. মহিন উদ্দিন বুলু (৫৫২ ভোট) ও চতুর্থ এ্যাড. শামছুদ্দিন (৪৮৬ ভোট)। নির্বাচনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে মো. কামাল হোসেন ৪৪৬ ভোট পেয়ে ৪০ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে কাষ্টিং ভোটের শতকরা হার ৫৫ শতাংশ।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন প্রমুখ।

এ দিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে একমাত্র প্রার্থী লাভলী আক্তারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..