৩ কেজি ওজনের রোবটটি আকারের অনেকটা একটি বৈদ্যুতিক কেতলির সমান। এতে রাখা হয়েছে ওয়াই-ফাই আর ৪জি এলটিই সংযোগ সুবিধা। সেই সঙ্গে মোশন-ট্র্যাকিং, আর ফেশিয়াল রিকগনিশন সুবিধার জন্য ক্যামেরাও দেওয়া হয়েছে।
কোনো ম্যানুয়াল ইনপুট ছাড়াই ওই রোবটটি মেসেজ আদান-প্রদান আর ফোন কল করতে পারবে। আর শিশুদের জন্য ভবিষ্যতে এতে শিক্ষামূলক আর গল্প বলার ফিচার আর স্মার্ট-হাউস সংযোগ আনার পরিকল্পনা করছে এর নির্মাতারা।
জাপানের শীর্ষস্থানীয় বিপণন প্রতিষ্ঠান ডিএমএম-এর সঙ্গে জোট বেঁধে রোবটটি বানাচ্ছে এমজেআই রোবোটিক্স।
এখন শুধু জাপানের বাজারের জন্য বানানো হলেও, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারের জন্য রোবটটি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।