× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

রোনালদোকে এগিয়ে রাখলেন ফিগো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ২০১৫ সালে এ পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৩টি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে বার্সেলোনা তারকা লিওনেল মেসি রোনালদোর সমান গোল না পেলেও ক্লাবকে মর্যাদার ট্রেবল শিরোপা জিতিয়েছেন। তাই এবারের ব্যালন ডি’অরের দৌড়ে রোনালদো ব্যক্তিগত পারফর্মের বিচারে মেসিকে পিছনে ফেলতে পারেন বলে মনে করছেন পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো।

ব্যালন ডি’অরের জন্য ফিফার সংক্ষিপ্ত তালিকায় এবার মেসি, রোনালদোর সঙ্গে ব্রাজিল অধিনায়ক নেইমার রয়েছেন। প্রত্যেকেই যোগ্য মনে করে ফিগো বলেন, ‘বর্ষসেরা হওয়ার তালিকায় যে তিনজন রয়েছে, তারা প্রত্যেকেই অসাধারণ ফুটবলার। যৌক্তিকভাবে বলা যায় বার্সার কেউ এই ট্রফিটি পাবে। কিন্তু যদি ব্যক্তিগত পারফর্ম আর গোল সংখ্যা বিবেচনা করে ভোট দেওয়া হয় তাহলে রোনালদোর হাতেই এই পুরস্কারটি উঠবে।’

সময়ের সেরা লা লিগার মেসি, নেইমার ও রোনালদো ছাড়াও প্যারিস সেইন্ট জার্মেইয়ের মার্কো ভেরাত্তি, বায়ার্ন মিউনিখের দগলাস কস্তার প্রশংসা করেন ফিগো। তবে মেসি ও রোনালদোর অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে বলে দাবি পর্তুগিজ প্রাক্তন এই ফুটবলারের।

এ পর্যন্ত ফিফার বর্ষসেরা ৪টি পুরস্কার ঘরে তুলেছেন মেসি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন ৩টি বর্ষসেরার পুরস্কার। আগামী ১১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..