× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

রেলওয়ে স্টেশনে তেলে ট্যাঙ্কারবাহী ট্রেন আটকা জনদুর্ভোগ চরমে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে ২৫টি তেলের ট্রাঙ্কারবাহী একটি ট্রেন এক রাত ও এক দিন আটকা থাকে। তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা থাকায় শমশেরনগর-মৌলভীবাজার প্রধান সড়কটিতে সরাসরি মঙ্গলবার সন্ধ্যা থেকে কোন প্রকার যানববাহন চলাচল করতে পারছে না। ফলে জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বুধবার বেলা আড়াইটায় শমশেরনগর স্টেশন এলাকা ঘুরে দেখা যায় ২৫ টি তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন শমশেরনগর-মৌলভীবাজার সড়ক অবরোধ করে আটকা পড়ে রয়েছে। শমশেরনগর স্টেশন প্লাটফরম সংলগ্ন এলাকা দিয়ে চলে গেছে শমশেরনগর-মৌলভীবাজার প্রধান সড়ক। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমী, সুজা মেমোরিয়াল কলেজ, আইডিয়াল কেজি স্কুল, শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিএএফ শাহীন কলেজ শমশেরনগরের শিক্ষার্থীরা দুর্ভোগের মাঝে পড়েন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ঝুঁকি নিয়ে দুটি ট্যাঙ্কারের মাঝ নিয়ে পারাপার হতে দেখা যায়। সড়ক অবরোধ করে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনটি ২ নম্বর লাইনে থাকায় বাধ্য হয়ে যানবাহনগুলিকে দেড় কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী বলেন, এ অবস্থায় যানবাহনগুলি ঘুরে বিকল্প পথে গেলেও শিক্ষার্থীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে দুটি ট্যাঙ্কারের মাঝ দিয়ে পারপার হচ্ছে। আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা তানিয়া আক্তার বলেন, তার বাসা রেলওয়ে স্টেশনের পশ্চিম প্রান্থে। তিনি বুধবার বাধ্য হয়ে তেলের ট্যাঙ্কারের মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়ে স্কুলে এসেছেন। স্কুল শেষে আবারও এভাবে তাকে বাসায় ফিরতে হবে।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমদ বলেন, তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফলে গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এ ট্রেনটি একানে পড়ে আছে। বুধবার কুলাউড়া স্টেশন থেকে বিকল্প একটি ইঞ্জিন আসার পর রাত ১০টার দিকে আটকা পড়া তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন শমশেরনগর স্টেশন ত্যাগ করবে।


এ ক্যটাগরির আরো খবর..