× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পি আই ডি

রেল যোগাযোগের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা -ড. শেখ মইনউদ্দিন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত মহাপরিকল্পনা দরকার এবং সে অনুযায়ী রেলপথের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আজ রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ড. শেখ মইনউদ্দিন বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০-৩৫ শতাংশের বেশি যাত্রী ও পণ্য রেলপথে পরিবহন করা হয়। সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ পণ্য রেলপথে পরিবহনের সুযোগ রয়েছে। রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..