× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ যৌতুকের দাবী করা ৫ লাখ টাকা না দেওয়ায় এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে স্বামী ও তার পরিবারের লোকজন হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ অক্টোবর সোমবার গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা।

রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে সোনারগাঁও থানার কাচপুর রায়েরটেক এলাকার ছাবেদ আলীর মেয়ে রহিমা আক্তারের সঙ্গে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়েতে নগদ দেড় লাখ টাকা, স্বর্ণলংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল দেওয়া হয়।

এদিকে, গত এক সপ্তাহ ধরে আরো ৫ লাখ টাকা যৌতুক আনার জন্য স্বামী সাইফুল ইসলাম তার স্ত্রী রহিমা আক্তারকে চাপ প্রয়োগ করে। টাকা আনতে অস্বীকার করায় গত সোমবার গভীর রাতে এলোপাথাড়ি পিটিয়ে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে তাকে উদ্ধার করে বাপের বাড়ীতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..