× Banner
সর্বশেষ
স্ট্রোকের লক্ষণগুলি উপেক্ষা করবেন না আজ উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস ধ্রুন্ধর ২ মুক্তির আগেই কোটি কোটি টাকা আয় করেছে ফাইনালে বরুনের পরিবর্তে কূলদীপকে দেখা যেতে পারে বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযান বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার 

রূপগঞ্জ বাজার পরিদর্শনে নড়াইলের ডিসি ও এসপি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ মঙ্গলবার (১৪,মে) ২৭৪॥ নড়াইলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে বাজার পরিদর্শন করেছেন ডিসি আনজুমান আরা। শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জের মাছের বাজার, মাংসের দোকান, কাঁচা বাজার, মুদিখানা, বিভিন্ন গার্মেন্টসের দোকান পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় ডিসি আনজুমান আরা ও এসপি মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ব্যবসায়ীদের দ্রব্যমূল্য অতিরিক্ত দাম না নেয়ার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায়, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, রূপগঞ্জ বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. রজিবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক শন্তু ঘোষ।

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, মৌসূমী নিলুসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..