× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

রিফাতের জানাজায় জনতার স্রোত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

প্রকাশ্য দিবালোকে বরগুণায় সন্ত্রাসীদের হামলায় নিহত রিফাত শরীফের জানাজার নামাজে জনতার স্রোত নেমেছিল যেন। দেশব্যাপী আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মুহূর্তেই ভিডিও ছড়িয়ে পড়ে। দেশজুড়ে তীব্র প্রতিবাদও হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

এরই মধ্যে বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবনগোলা এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রিফাত শরীফের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনার বুড়িরচর ইউনিয়নের নিজ বাড়িতে পৌঁছায়। রিফাতের মরদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে দেখা যায় তার স্ত্রীকেও।

রিফাতের জানাজা পড়িয়েছেন বরগুনা কামিল (মডেল) মাদ্রাসা জামে মসজিদের ইমাম ক্বারী মো. সোলায়মান। জানাজায় অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


এ ক্যটাগরির আরো খবর..