× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

রিজেন্ট মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের ডজনখানেক কর্মকর্তাকে তলব করবে দুদক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২০

ভুয়া কোভিড রিপোর্ট, অনুমোদনহীন কিট রাখাসহ প্রতারণা-জালিয়াতির নানা অভিযোগে রিজেন্টকাণ্ডে চলতি সপ্তাহের যে কোন দিন দুদকে তলব করা হবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ডজনখানেক কর্মকর্তাকে।

সম্প্রতি রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। মাস্ক, পিপিইসহ সুরক্ষা সামগ্রী কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পুরানো দুর্নীতির থমকে যাওয়া অনুসন্ধানও আবার নতুন করে সামনে আসে।

দুদক সূত্র বলছে, তদন্তের স্বার্থেই তাদের তলব করা হবে।

এছাড়া, বিভিন্ন বিষয়ে গত ৫ বছরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন নথি তলব করা হয়, যার মধ্যে অনেক তথ্যই দুদককে সরবরাহ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তের স্বার্থে সেসব প্রয়োজনীয় নথির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তলব করা হতে পারে।

জিজ্ঞাসাবাদে আরো কোন ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও তলব করা হবে বলে জানায় দুদক।


এ ক্যটাগরির আরো খবর..