× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের লেনদেন শুরু

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আজ ১৩ ডিসেম্বর ২০১৫ রিজেন্ট টেক্সটাইলের লেনদেন শুরু, ১০:৫৭ অর্থনীতি ডেস্ক শেয়ারবাজারে তালিকাভুক্তির পর আজ থেকে বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন শুরু হচ্ছে। ‘এন’ ক্যাটাগরির এ শেয়ারের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেডিং কোড হবে ‘REGENTEX’ ও কোম্পানি কোড ১৭৪৭০। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর ২৪ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫২তম সভায় কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে পাঁচ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকায় শেয়ার ইস্যু করা হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৯২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ১৭ পয়সা।   কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে মূলধনি বিনিয়োগ, ব্যাংকঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।   কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। রিজেন্ট টেক্সটাইল হাবিব গ্রুপের একটি প্রতিষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..