× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ, ২০টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

পাকা দেয়াল নির্মান করে বন্ধ করে দেওয়া হয়েছে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা। এতে করে ওইসব পরিবারের সদস্যরা এখন অবরুদ্ধ হয়ে পরেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার তিকাসার গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন-তিকাসার গ্রামের রবিউল ভিলা সংলগ্ন পাইকবাড়ি এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তাটি তারা নিজস্ব অর্থায়নে একাধিকবার মেরামত করেছেন। পরবর্তীতে সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকে রাস্তাটি সংস্কার করতে আসলে জমি ক্রয়সূত্রে ওই এলাকার বাসিন্দা প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাঁধা প্রধান করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানার ওসি উভয়কে নিয়ে থানায় বসে রাস্তা ব্যবহারের পক্ষে রায় ঘোষণা করেন।

মিজানুর রহমান বলেন-দীর্ঘ ২০ বছর ধরে ওই এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার ওপর থানার ওসির নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কামাল সরদার শ্রমিক নিয়ে পাকা দেয়াল নির্মানের কাজ শুরু করেন। এসময় তাদের বাঁধা দেয়ায় কামাল সরদারের ভাড়াটিয়া লোকজনে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলাসহ মামলায় জড়ানোর হুমকি প্রদান করে রাস্তার মধ্যে দেয়াল নির্মানের কাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোন সুফল মেলেনি বলেও তারা উল্লেখ করেন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

দীর্ঘদিনের রাস্তার ওপর দেয়াল নির্মানের ব্যাপারে প্রবাসী কামাল সরদার বলেন, আমার ক্রয়কৃত জমির ওপর আমি দেয়াল নির্মান করেছি। ভাড়াটিয়া লোকজন দিয়ে হুমকির অভিযোগ সঠিক নয়। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন-ওই এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিত্বে কয়েকদিন পূর্বে প্রবাসীর পরিবারকে রাস্তা বন্ধ না করার জন্য বলা হয়েছিলো। সর্বশেষ কি হয়েছে সে বিষয়টি আমার (ওসি) জানা নেই।


এ ক্যটাগরির আরো খবর..