× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলে আখ মাড়াই করার সিদ্ধান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ১৫টি চিনিকলের মধ্যে চলতি আখ মাড়াই মৌসুমে ৯টি চিনিকলে আখ মাড়াই করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট চিনিকলগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এবিষয়ে সরকারের নির্দেশনার আলোকে অবশিষ্ট ৬টি চিনিকলে আখ মাড়াই না করে সেসব মিলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিল্প মন্ত্রণালয়। যেসকল মিলে চলতি মৌসুমে আখ মাড়াই করা হবে সেগুলো হলঃ কেরু অ্যান্ড কোং লিমিটেড, মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড, ফরিদপুর চিনিকল, রাজশাহী চিনিকল, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড, নাটোর সুগার মিলস লিমিটেড, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড, জয়পুরহাট চিনিকল ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

গতকাল ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সার্বিক বিষয় পর্যালোচনার জন্য এক আন্তঃমন্ত্রনালয় সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন’র সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং সংশ্লিষ্ট অঞ্চলের সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন।

কুষ্টিয়া চিনিকল, পাবনা চিনিকল, পঞ্চগড় চিনিকল, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, রংপুর চিনিকল ও সেতাবগঞ্জ চিনিকলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত ও কৃষকের সরবরাহকৃত আখ ক্রয় করা হবে এবং এসকল চিনিকলের কোন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে ছাঁটাই করা হবেনা, বরং সমন্বয় করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরো জানানো হয়, সংশ্লিষ্ট চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত সকল চিনিকলের আধুনিকায়নের মাধ্যমে বহুমুখী খাদ্যপণ্য উৎপাদন করে এ ফ্যাক্টরিসমূহকে লাভজনক করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..