কোক-স্প্রাইট-ফান্টার বিকল্প পানীয় কুলকোলা, স্ট্রিট ও ফ্যান্সি নামে তিনটি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। সুপরিচিত কোমল পানীয়ের ব্র্যান্ডগুলো রাশিয়ার বাজার ছেড়ে যাওয়ায় এসবের বিকল্প পানীয় বাজারে এনেছে ওচাকোভো নামের একটি রুশ কোম্পানি।
রাশিয়ার পানীয় কোম্পানি ওচাকোভো কোকাকোলা, ফান্টা এবং স্প্রাইটের বিকল্প হিসেবে কুল-কোলা, ফ্যান্সি এবং স্ট্রিট নামের তিনটি কোমল পানীয় বাজারে আনার ঘোষণা দিয়েছে।
অবশ্য, কোকাকোলার পণ্যগুলো এখনও রাশিয়ার বাজারে পাওয়া যাচ্ছে।


