ইরান ও ওমান এর ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই

ইরান ও ওমান এর ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই

ইরান ও ওমান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার একদিনের মাসকাট সফরের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

জ্বালানি, পরিবহণ, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুই দেশের বিভিন্ন মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাঈদ উপস্থিত ছিলেন। এর আগে ওমানের সুলতান তার আল আলম প্রাসাদে ইরানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রেসিডেন্ট রাইসিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ইরানের শুল্ক অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বিগত ফার্সি বছরে ইরান ও ওমানের মধ্যে বাণিজ্যিক লেনদেন ১৩৩ কোটি ৬০ লাখ ডলারে উন্নীত হয়েছে, যা তার আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ বেশি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।