× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেক্স

ইউক্রেন যুদ্ধে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ কোটি মানুষ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
ইউক্রেন যুদ্ধে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ কোটি মানুষ

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের কারণে অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

ইউএনএইচসিআর বলেছে, এই বিশাল সংখ্যা যুদ্ধ থামাতে বিশ্বকে অবশ্যই তাগাদা দেবে। যুদ্ধের ফলে রেকর্ডসংখ্যক মানুষ নিজের ঘড়বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ধারণা করা হয়, রাশিয়ার হামলায় ইউক্রেন ছেড়েছেন ৬০ লাখের বেশি মানুষ।

জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের এই সংখ্যাকে ‘ওয়েকআপ-কল’ উল্লেখ করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

এর আগে গত সপ্তাহে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও নরওয়েজিয়ান রিফিউজি সেন্টারের (এনআরসি) প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ২০২১ সালে নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫ কোটি ৯১ লাখ।


এ ক্যটাগরির আরো খবর..