× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

রাশিয়া বিশ্বকাপ টিকেটের ডিজাইন উন্মোচন

admin
হালনাগাদ: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপ টিকেটের ডিজাইন উন্মোচন করলো ফিফা।

সেই সাথে ঘোষণা করেছে ১৮ এপ্রিল শুরু হবে শেষ পর্বের টিকেট বিক্রয়। যদিও নির্ধারিত সময়ের আগে ভেন্যু নির্মাণের কাজ শেষ না হওয়ায় দুশ্চিন্তায় আয়োজক দেশটি। এদিকে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আর্জেন্টিনা পৌছেছে ওয়ার্ল্ড কাপ ট্রফি। একজন ফুটবলপ্রেমীর সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, জীবনে অন্তত একবার গ্যালারীতে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করা। আর সে স্বপ্নপূরণে প্রয়োজন একটি টিকেট।

সেই টিকেটেরই ডিজাইন উন্মোচন করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ম্যাচের সব তথ্য ছাড়াও, প্রতি টিকেটে থাকবে ব্যক্তিগত সিট ম্যাপ। যার সাহায্যে সহজেই আসন খুঁজে পাবে দর্শনার্থীরা। এখন পর্যন্ত ১৭ লাখ টিকেট বিক্রি হয়েছে। আর ১৮ এপ্রিল শুরু হবে শেষ পর্বের বিক্রয়।

তবে ভেন্যুগুলোর নির্মাণ কাজ এখনো শেষ না হওয়ায় ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে আয়োজকদের। নির্ধারিত সময়ের আগে শেষ হয়নি ৭০ শতাংশ কাজও। ফিফার সবশেষ পরিদর্শক দলও অসন্তুষ্টি জানিয়েছে। ইতোমধ্যে নির্মাণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ৫১ মিলিয়ন ডলারের মামলা করেছে রাশান সরকার।

সামারা স্টেডিয়ামে একটি পরীক্ষামূলক ম্যাচ হবে ২৮ এপ্রিল। তবে তার আগে নির্মাণ কাজ শেষ হবে কি না এ নিয়ে সন্দিহান আয়োজকরা। এদিকে উৎসবে মেতেছে আর্জেন্টিনা। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ওয়ার্ল্ড কাপ ট্রফি এখন দিয়েগো মারাদোনার দেশে। আর্জেন্টাইন মানুষের প্রত্যাশা, ৭৮ ও ৮৬র পর আবারো এ ট্রফি ঘরে ফিরবে, লিওনেল মেসির হাত ধরে।


এ ক্যটাগরির আরো খবর..