× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ধাওয়া পাল্টা ধাওয়ায় মাঝে রামদার কোপে সাংবাদিক রক্তাক্ত

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের  ৩৪নং ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে সাংবাদিক দুর্বৃত্তদের অস্ত্রের (রামদা) আঘাতে রক্তাক্ত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর আগামী নিউজে কর্মরত আছেন।ঢাকা উত্তর সিটি করপোরেশ নির্বাচনে রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদের ৩৪নং ওয়ার্ডের জাগরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত টিফিন ক্যারিয়ার প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকন ও বিএনপি (বিদ্রোহী) ঠেলাগাড়ী প্রতীকের প্রার্থী মাসুম খান রাজেশের সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপস্থিত ভোটারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে অনেক সাংবাদিক দায়িত্ব পালন করছিলেন। সুমন খানিকটা দূরে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তার পাশ দিয়ে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা সন্দেহ করেন সুমন তাদের ভিডিও করেছেন। এটা ভেবে তাকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় তারা। সঙ্গে সঙ্গে সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..