× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

রাত পোহালেই চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা নির্বাচন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

রাজিব শর্মা,কর্ণফুলী,চট্টগ্রামঃ বহুল প্রতিক্ষিত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রথম বারের মতো উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। শনিবার সকাল ১১টা থেকে কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম পৌছাতে শুরু করে নির্বাচন কমিশন। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে র‌্যাব ও বিজিবি টহল জোরধার করা হয়।

এদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবীতে বিএনপির প্রার্থীরা শনিবার দুপুরে সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এছাড়াও শেষ মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়ন করারও দাবী জানিয়েছে তারা।

নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ছৈয়দ আবু সাঈদ বলেন, নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের প্রথম নির্বাচনের সকল প্রস্তুতি শনিবার সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম শনিবার সকাল ১০টা থেকে বিতরণ শুরু হয়। ৪২টি কেন্দ্রের মধ্যে সবকটি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে পুলিশ, আনসার, র‌্যাবের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ নির্বাচনে ৪২টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯, মহিলা ৫৪ হাজার ২০০।

জানা যায়, ত্রিমূখী শাসন থেকে মুক্তি পেতে নবসৃষ্ট কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে এতদিন উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের এলাকায় প্রচার প্রচারনার চালিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করেছেন উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ফারুক চৌধুরী নৌকা প্রতীকে, বিএনপির এসএম ফোরকান ধানের শীষ প্রতীক নিয়ে এবং ইসলামিক ফ্রন্টের জাহাঙ্গীর কবির রিজভী চেয়ার প্রতীক নিয়ে। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দিদারুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে, বিএনপির হাজী মুহাম্মদ ওসমান ধানের শীষ প্রতীকে, ইসলামী ফ্রন্টের মওলানা মুছা মোমবাতি প্রতীকে ও ইসলামিক ফ্রন্টের নাসির আহমদ চেয়ার প্রতীকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বানাজা বেগম নৌকা প্রতীকে, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মিরজান শামীমা ধানের শীষ প্রতীকে ও জাতীয় পার্টির মুন্নি বেগম লাঙ্গল প্রতীকে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে আওয়ামীলীগের নৌকা ও বিএনপির ধানের শীষ প্রতীকের মধ্যে।

এদিকে শনিবার দুপুরে বিএনপির প্রার্থী এডভোকেট এস,এম, ফোরকান কারচুপিবিহীন, সন্ত্রাসমুক্ত, অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক সংবাদ সম্মেলন করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী চেয়ারম্যান প্রার্থী এডভোকেট এস এম ফোরকান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওসমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মিরজান শামীম, চন্দনাইশ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান সহ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে ভূমি মন্ত্রনালয়ের অধীনে কর্মরত সহকারী কমিশনার ভূমি কর্মকর্তাদের ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করে। তারা অবিলম্বে এদেরকে প্রত্যাহার করে জেলা প্রশাসনে নিয়োজিত ম্যাজিষ্ট্রেটদের এ নির্বাচনে নিয়োগের দাবি জানান। এমতবস্থায় তারা কারচুপিবিহীন অবাধও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবীতে প্রতি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি মোতায়নের দাবিও জানান। সংবাদ সম্মেলনে থেকে বিএনপির কর্মীদের উপর হামলা, অফিস ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ করা হয় আওয়ামীলীগের বিরুদ্ধে।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরী বলেন, বিএনপি তাদের পরাজয় নিশ্চিত মনে করে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অপ্রচার চালাচ্ছেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর সুযোগ্য পুত্র ভুমিপ্রতি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আগে থেকেই ঘোষনা দিয়েছেন নবসৃষ্ট কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন শতভাগ সুষ্ঠ করা হবে। আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিএনপি মিথ্যা অভিযোগ করেছেন। ভোটারদের সমর্থন নৌকার পক্ষেই রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..