× Banner
সর্বশেষ
সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ৩০ বোতল ফেন্সিডিলসহ মোকলেস (৩৫) ও গাজু (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সুত্রমতে, উপজেলার রাউৎনগর মাষ্টার পাড়ার ঝড়–য়ার ছেলে মোকলেসকে তার বাড়ি থেকে মঙ্গলবার রাত ৩ টায় আটক করে। ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে একই গ্রামের মিশন পাড়ার গাজুকে ওই সময় আটক করা হয়। থানা পুলিশের এসআই রেজা ও এসআই আজগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠান হয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম এ ব্যাপারে নিশ্চিত করেছেন। এসআই আজগর সাফল্যের সাথে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান ভুয়সী প্রশংসা করেন।


এ ক্যটাগরির আরো খবর..