× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ সরকারি করণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুুরগাওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ সরকারি করণ বাস্তবায়নের দাবিতে ৮ ডিসেম্বর মানব বন্ধন করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রধান ফটক হরিপুর-রাণীশংকৈল সড়কে এ কর্মসূচী পালন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ১৯৯টি কলেজ’র মধ্যে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজটি সরকারি করণের তালিকাভুক্ত হয়। কিন্তু পরবর্তীতে পাশ্ববর্তী আরেকটি কলেজ নতুন করে আবেদন করার কারনে জটিলতার রূপ নেয়। প্রেক্ষিতে কলেজটি সরকারি করণের কার্যক্রম স্থগিত হয়। কলেজটি সরকারি বাস্তবায়নের দাবিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সুধিমহল মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রভাষক জুলফিকার আলী, অধ্যাপিকা মুনিরা বেগম বিশ্বাস, অধ্যাপক মোঃ রবিউল ইসলাম প্রমুখ।  কলেজ সরকারি করণ বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচীর হুসিয়ারি দেন বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..