× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

রাণীশংকৈল প্রধান সড়কে বৃষ্টির পানিতে জনজীবন অতিষ্ঠ

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের আদর্শ উপজেলা রাণীশংকৈলের প্রধান সড়কসহ রাস্তাঘাট অবহেলিত। একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে লোক চলাচলে চরম অসুবিধা হয়। এ ছাড়াও পুরো পৌরসভা জুড়ে নেই কোন পানি নিস্কাসন ব্যবস্থা।

বৃষ্টির পানি নিস্কাসন হতে না পেরে প্রধান সড়কের মুক্তা সিনেমা হল এলাকা, পৌর কার্যালয়ের সামনে, পাবলিক লাইব্রেরী, সাহা পাড়া, রংপুরিয়া বাজার রোড, সহ আনাচে কানাচে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চরম অসুবিধায় পড়তে হয় পৌরবাসিসহ কয়েক উপজেলার মানুষকে। পানি জমে থাকার ফলে অল্প সময়ে রাস্তাঘাট নষ্ট হয়ে খাল খন্দরে পরিণত হচ্ছে। মাঝে মধ্যে প্রধান সড়কটি সড়ক ও জনপদ বিভাগের লোকজনকে মেরামত করতে দেখা যায়। সেখানে ও অনিয়ম দুর্ণীতির দেখা মিলে। নিম্ন মানের কাজ করা হয়। তা আবার অল্প সময়েই নষ্ট হয়ে পথচারিরা পড়েন চরম দুর্ভোগে।

এব্যাপারে পৌর মেয়র মোঃ আলমগীর সরকার জানান, পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে কার্যক্রম অব্যাহত আছে। যত দ্রুত সম্ভব পানি নিস্কাসন ব্যবস্থা গ্রহণ করে সমস্যাগুলো সমাধান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..