এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা বেগম, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী, সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান আলী মন্ডল, আনসার আলী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপছের আলী, বড়গাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি রঞ্জিত কুমার সাহা, বড়গাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠু সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় নৌকা প্রার্থী আব্দুল মতিন বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে সকল ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।