× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

রাণীনগরে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ২৬ দিনেও ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সপ্তম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার ২৬দিন অতিবাহিত হলেও এখনো ধর্ষক মোহন আলী (২৩) কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়াও মামলার অন্যান্য আসামীরাও গ্রেফতার নেই। ধর্ষনের ঘটনার শুরু থেকেই কতিপয় প্রভাবশালী মোড়লরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টায় লিপ্তছিল। এখন মামলার পর আসামীদের বাঁচানোর জন্য তারা দেনদরবার-তদবির করেই যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামে।
মামলা ও ভুক্তভুগির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের অটোভ্যান চালক আজিজার রহমানের কলেজ পড়–য়া ছেলে মোহন আলী (২৩) পাশের একটি গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়–য়া ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক মোহন আলী গত ৭জুন কৌশলে প্রেমিকাকে নিয়ে অজনার উদ্দ্যেশে পাড়ি জমায়।
এ সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরার মধ্যে বেশ কয়েকবার মোহন আলী মেয়েটিকে ধর্ষণ করে এবং বিয়ে না করে ২ দিন পর প্রেমিকাকে বাবার বাড়ী পাঠিয়ে দেয়। ঘটনাটি জানাজনি হলে এলাকার কতিপয় মোড়লরা ঘোলা পানিতে মাছ শিকার করতে তৎপর হয়ে ওঠে এবং সময় অতিবাহিত করার কৌশল হিসেবে দেনদরবার চালিয়ে যেতে থাকে। কোন উপায় না পেয়ে ধর্ষিতা ছাত্রীর মা থানার আশ্রয় নিয়ে ধর্ষক মোহন আলীসহ আরো ৫/৬ জনকে আসামী মামলা দায়ের করেন। মামলা নং-১৬, তাং ২৪/০৬/১৯ ধারা-৭/৯(১)৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন।
এ বিষয়ে ধর্ষিতার ভাই মিঠু বলেন, মামলার পড় থেকে আসামীরা পলাতক থাকার কারণে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। আমরা চাই আসামীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরির্দশক মোস্তাফিজুর রহমান বলেন, মূল আসামী মোহনসহ সবাই পলাতক। তবে সবাইকে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহবুব আলম বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..