রাণীনগরে মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রাণীনগরে মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

এ সময় সভায় বক্তব্য রাখেন, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলœা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিক সহ অন্যরা। এছাড়া সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও শিক্ষক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।