× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

অনলাইন ডেস্ক

রাণীনগরে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী ফকরুল হাসান

admin
হালনাগাদ: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
রাণীনগরে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় স্বতন্ত্র চেয়ারম্যান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ৮নং মিরাট ইউপির ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকরুল হাসান।

শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা মিরাট ইউনিয়নের বিভিন্ন হাটে-বাজারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভোটারদের দ্বারে ভোট প্রার্থনাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকরুল হাসান বলেন, আমার বাবা এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। বাবার অসম্পন্ন কাজ করার অঙ্গীকার করছি। আমাব বাবা মরহুম বয়তুল্লা চেয়ারম্যান থাকাকালে এই ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছিলন। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দায়বদ্ধতা থেকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।

তিনি বলেন, ইউনিয়নবাসী বিগত দিনে লক্ষ করেছেন যে আমার বাবা নির্বাচিত চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় যে সব উন্নয়ন মূলক কাজ করে রেখে গেছেন। বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন তারা বিন্দুমাত্র উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেনি মিরাট ইউনিয়নে। আমি নির্বাচনে দ্বারানোর পর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটাররা আমার বাবার উন্নয়ন মূলক কাজের ভ‚য়সী প্রশংসা করছেন। তারা আশা করছেন আমিও বাবার আদর্শে আদর্শিত হয়ে সেই ভাবেই বাবার মত উন্নয়ন মূলক কাজ করবো। আমি আশাবাদী ভোটারদের দোয়া ও পূর্ণ সমর্থন আমার প্রতি আছে।

তিনি আরো বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।


এ ক্যটাগরির আরো খবর..