× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

রাণীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাছির সরদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর ফিল্ডপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত নাছির সরদার কাশিমপুর ফিল্ডপাড়া গ্রামের হাসেম সরদারের ছেলে ও রাণীনগর শে-এর বাংলা সরকারি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাছির সরদারের বাড়ির বিদ্যুতের একটি তার ছিড়ে জায়। সেই তার নাছির ঠিক করতে লাগলে এ সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..