রাজৈরের সর্বত্র হলুদের ছোয়া লেগেছে আম গাছে

মোঃ ফরহাদ শেখঃ-ফলের রাজা আম। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে ঘ্রাণ মানুষের মন ও প্রাণকে বিমোহিত করছে। পাশাপাশি মধুমাসের বসন্তের বার্তা জানাচ্ছে আমের মুকুল।

ছয় ঋতুর এই বাংলাদেশে পাতাঝড়া ষড়ঋতুর রাজা বসন্ত। আবহমান বাংলার সৌন্দর্যের রাজা বলে পরিচিত বসন্তকাল। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো মাতাল করা ঋতুরাজ বসন্ত।

ফুলে ফুলে ছেয়ে গেছে গ্রামগঞ্জে বাড়ির আসে পাশে আম গাছে আমের বৌল (মুকুল) ভরে উঠছে। কেড়ে নিয়েছে প্রকৃতি প্রেমীদের মন। গাছে গাছে এসব মুকুল সৌন্দর্যের প্রতীক হয়ে জেগেছে। বসন্তের আগমনের পূর্বেই আম গাছে মুকুল ফুটতে শুরু করে।

মাদারীপুরের রাজৈর উপজোলার বিভিন্ন ইউনিয়নের বসত-বাড়ির আশ-পাঁশে আম গাছে দেখা যাচ্ছে আমের মুকুল ভরে উঠেছে। কেউ শখ করে দু’একটা আম গাছের চারা বাসার সামনে ৩-৪ বছর আগে আম গাছের চারা রোপণ করেছিল, দেখা যায় এবার গাছে আমের মুকুল ফুটেছে।খালিয়া ইউনিয়নের বেল্লাল মাতুব্বর বলেন, আমার বাসার সামনে পুকুর পার দিয়ে পাঁচ বছর আগে বিভিন্ন জাতের ফল গাছ লাগিয়েছি এর মধ্যে ১৫ থেকে ২০ টিরও বেশি আম গাছ লাগিয়েছি। অন্যান্য বছরের তুলনায় এবছর সবগুলো আম গাছে আমের মুকুল এসেছে।

রাজৈর পৌরসভার এলাকার ৩ নংওয়ার্ডে নজরুল কাজী ছোট একটা আম বাগানে গিয়ে দেখা যায় প্রতিটি আম গাছে হলুদ মুকুল ধরেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।