× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

রাজারহাটে অসহায় বৃদ্ধা শান্তি রাণীর উপর অবসর প্রাপ্ত বিডিআর সদস্যের হামলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
অসহায় বৃদ্ধা নারী

রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ গ্রামের শ্রীমতী শান্তি রাণীর উপর হামলা করে পাশ্ববর্তী দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের মৃত ওকিম উদ্দিনের পুত্র অবসর প্রাপ্ত বিডিআর সদস্য মফিজল ইসলাম।

এব্যাপার শ্রীমতী শান্তি রাণী মফিজল ইসলামের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।থানার অভিযোগ সুত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় শ্রীমতী শান্তি রানী অন্যান্য সহকর্মীরা সহ খোর সংগ্রহের কাজে বের হন।নাজিমখান বাজারের দক্ষিনে ছ মিলের পাশ্ববর্তী রাস্তায় পরিত্যক্ত কিছু গাছের ছাল বাকল সংগ্রহ করার সময় মফিজল ইসলাম বাধা দেন।

এই নিয়ে শ্রীমতী শান্তি রানীর সাথে মফিজল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মফিজল ইসলাম ক্ষিপ্ত হয়ে শীমতি শান্তি রাণী কে উপর্যপরী থাপ্পড় মারতে থাকেন এতে শ্রীমতী শান্তি রানী মাঠিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে মফিজলের হামলা থেকে রক্ষা করেন।এবিষয়ে স্থানীয় সমাজসেবক নিয়াজ মোর্শেদ বলেন শ্রীমতী শান্তি রাণীর পেশায় হচ্ছে খর কাট সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন।

এই রকম একজন হিন্দু মহিলার উপর হাত তোলা খুবই দুঃখজনক ও গর্হিত অন্যায় কাজ।অভিযুক্ত কে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে যাতে এধরণের ঘটনার পুনরাবৃতি না হয়।

এব্যাপারে রাজারহাট থানার এস আই আশরাফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..