× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাবের হাতে এক রোহিঙ্গা আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২০

আবু নাসের হুসাইন, ফরিদপুর: বর্তমানে দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে।

মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে বলে ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়ছেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী সদর থানাধীন আহলাদীপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ শাহ(২৫), পিতা-আব্দুল কাদের, সাং-পাদগুনা, থানা-মুন্ডু, জেলা-বছিদহ, দেশ-মিয়ানমার (এপি/সাং-জামতলী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার) কে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১০০৫ (এক হাজার পাঁচ) পিস ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৫০০/- টাকা জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।
ফরিদপুর র‌্যাব-৮, এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..