× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

ডেস্ক

রাজনৈতিক ঐক্য প্রয়োজন -নাহিদ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

‘রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে, বসতে পারবে। এমন পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন। কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠে।’ বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।সাবেক উপদেষ্টা নাহিদ বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নানান যায়গায় এখনও রয়ে গেছে। সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য।

তিনি বলেন, ‘ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে। ইনক্লুসিভ নির্বাচনের জন্য বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের মানুষ রয়েছে। সেখানে অন্য কারোর প্রয়োজন নেই। মুজিবাদের অবস্থান বাংলাদেশে হবে না, বিচার চলছে, তার আগে তো নাই। আগামীর নির্বাচন ও রাজনীতিতে মুজিববাদের (আওয়ামী লীগের) স্থান হবে না। এ জন্য রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন।’


এ ক্যটাগরির আরো খবর..