× Banner
সর্বশেষ
ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী

রাজনৈতিক ইস্যু বিবেচনায় একটি চক্র রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপনে বিরোধীতা করছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর  (২৩/০৮/১৬)ঃ রাজনৈতিক ইস্যু বিবেচনায় একটি চক্র রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপনে বিরোধীতা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

মঙ্গলবার বিকেলে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিশেষজ্ঞ দলের জরিপের পরই সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

বাংলাদেশে জঙ্গী সংগঠন আই.এস এর কোন অস্তিত্ব নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কারো কারো সঙ্গে আইএস এর সাথে যোগাযোগ থাকতে পারে। তবে গণজাগরণ শুরু হয়েছে তাতে এদেশে জঙ্গী ও সন্ত্রাসীদের অস্তিত্ব থাকবে না।

এদিন দুপুরে সরকারী সফরের অংশ হিসেবে তিনি মুজিবনগর কমপ্লেক্স গেষ্ট হাউসে পৌঁছান। পরে তিনি মুজিবনগর কমপ্লেক্স ও আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..