রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে মেট্রোরেল করছি -প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  আমরা রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে মেট্রোরেল করছি। আমাদের সক্ষমতাও বেড়েছে। মানুষের যেন সার্বিক উন্নয়ন হয়, জাতির পিতা সেই কথাই বলেছিলেন। তার রাজনীতি ছিল মানুষের উন্নয়ন করা। সেই লক্ষে তিনি স্বাধীনতা অর্জন করেন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার জাতীয় ‘পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তারা উচ্চতর ডিগ্রী অর্জন করবেন তবে সেটা শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য। দেশের কল্যাণে সেই ডিগ্রি কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে সিভিল সার্ভিস কর্মকর্তাদের উচ্চতর ডিগ্রির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদের দেশের ভেতরে-বাইরে পাঠিয়ে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুও জনপ্রশাসন কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা কেরেছিলেন, সেই ধারাবাহিকতায় আমরাও করছি।

শেখ হাসিনা বলেন, মানুষের সেবায় লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে। জনগণ যাতে দুর্ভোগে না পড়েন। অহেতুক কোনও প্রকল্পও নেওয়ার দরকার নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।