শুধু মুনাফা অর্জনই নয়,সেবার লক্ষে কেয়ার ল্যাবের পথচলা শুরু

শুধু মুনাফা অর্জনই নয়,সেবার লক্ষে কেয়ার ল্যাবের পথচলা শুরু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  আধুনিক মানের সেবা নিশ্চিত করতে কালীগঞ্জ শহরে কেয়ার ল্যাব এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কালীগঞ্জের ৭ বন্ধুর পরিচালিত এ প্রতিষ্ঠানটির ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।

এ উপলক্ষে শহরের মেইন বাসষ্ট্যান্ড ম্যাক্্ির সুপার মাকেটের ২য় তলাতে অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, নির্বাহী ম্যাজিষ্টেট মাজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ,কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন ও কেয়ার ল্যাবের পরিচালক বসির আহম্মেদ প্রমুখ।

অতিথিবৃন্দ, শুধু মুনাফা অর্জনই নয়, সাধারন মানুষের সেবা নিশ্চিতের বিষয়টিও অগ্রাধিকার দিতে পরামর্শমুলক বক্তৃতা প্রদান করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার ফিতা কেটে প্রতিষ্টানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক,মিডিয়াকর্মি, ব্যবসায়ী, স্বাস্থ্যকর্মি,ফারিহার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।