× Banner
সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

নেইমারে এগিয়ে চলছে বার্সা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

নিউজ ডেস্কঃ বেশকিছু দিন ধরেই চলছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্লাব ছেড়ে যাওয়ার গুঞ্জন। কিন্তু তাতে মন নেই এই সুপারস্টারের। নিজের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিতেই ব্যস্ত তিনি।

নেইমারের ক্লাব ছেড়ে যাওয়ার গুঞ্জনে কান না দেয়ায় লাভ অবশ্য আর্নেস্তো ভালভাদ্রের। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নন্স কাপে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।

এদিনও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একমাত্র গোলে বার্সার জয়ের নায়ক ব্রাজিল ফরোয়ার্ড নেইমারই। খেলার ৩১ মিনিটে ডি-বক্সের ভেতরে লিওলেন মেসির নিখুঁত পাস জালে জড়ান তিনি।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে আগের ম্যাচেও জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করেছেন এই ব্রাজিলিয়ান। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার গোলে ১-০ তে জয় পেয়েছে বার্সা।

যুক্তরাষ্ট্রের ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় মুখোমুখি হয় বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রীষ্মের দলবদলে প্যারিস সেইন্ট জার্মেই’র নজরে থাকা নেইমার এই ম্যাচেও ঝলক দেখালেন। তার নৈপুণ্যে ব্যাক টু ব্যাক ম্যাচে জয় পেল কাতালান ক্লাবটি।নতুন মৌসুম শুরুর পূর্বে প্রাক-মৌসুম ম্যাচে আগের দুই ম্যাচে জিতে নিজেদের সামর্থ্য জানান দিয়েছিল ম্যানইউ। বিশেষ করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়ে বেশ ফুরফুরেই ছিল। কিন্তু বার্সার মুখোমুখি হয়ে অবশেষে হারের স্বাদ পেলো হোসে মরিনহোর শীর্ষরা।


এ ক্যটাগরির আরো খবর..