গৌরনদীতে দ্বিতীয় পর্যায়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

গৌরনদীতে দ্বিতীয় পর্যায়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বরিশালের গৌরনদী উপজেলার ৭ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ২১ টি কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

রোববার গৌরনদী বন্দর ও পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের ২টি কেন্দ্রে ৬৯৯জন টিসিবি উপকারভোগীর মধ্যে ভর্তুকি মূল্যে ২ কেজি করে ছোলা, মসুরের ডাল, চিনি এবং ২ লিটার সয়াবিন তেল ৫৬০ টাকায় বিক্রয় করছে।

এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস । প্রসঙ্গ, গৌরনদী উপজেলায় মোট টিসিবির উপকারভোগীর সংখ্যা রয়েছেন ১৩ হাজার ৭৮১জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।