× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু

ACP
হালনাগাদ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্জাকুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
১১ এপ্রিল (সোমবার) সকালে উপজেলার চেংঠীহাজরাডাংগা ইউনিয়নের দন্ডপাল প্রধান পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রাজ্জাকুল ওই এলাকার মৃত দবির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি পাশের ক্ষেতে পানি দেওয়ার সেচ পাম্পের মটর অন ছিল। আগেই মটরটি শর্ট-সার্কিট হয়ে যায়।
এসময় রাজ্জাকুল অসাবধানবশত মটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..