মেহেরপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে রোববার রাত ১২ টা ০১ মিনিটে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানস্থ শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ও সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আক্তার বানু।

এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার হামিদুল আলম, জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা পরিষদের পক্ষে অ্যাড. মিয়াজান আলী, পৌরসভার পক্ষে মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, ভাষা শহীদদের পক্ষে ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি তহমিনা আবেদীন, সদর থানা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, শহর আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা কৃষক লীগের পক্ষে মাহাবুব উল আলম শান্তি, জেলা যুবলীগের পক্ষে আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের পক্ষে বারিকুল ইসলাম লিজন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পক্ষে আহ্বায়ক মাহফিজুর রহমান পোলেন ও যুগ্ম আহ্বায়ক রিংকু মাহমুদ, সদর থানা ছাত্রলীগের পক্ষে সভাপতি জুনায়েদ ইমতিয়াজ ও সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, জেলা বাস্তহারা লীগের পক্ষে সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, স্বেচ্ছা সেবক লীগের পক্ষে স্বেচ্ছা সেবক লীগ নেতা মতিউর রহমান মতিন ও মিসকিন আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষে চন্দন, শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষে রানা, জেলা জাতীয় পার্টির পক্ষে সভাপতি আব্দুল হামিদ, জাতীয় পার্টির নেতা কুতুবউদ্দিন, ইকবাল হোসেন ও কামারুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ ড. আনোয়ারুল করিম, মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ আসাফ-উদ দৌল্লা, জেলা আইন-জীবী সমিতির পক্ষে অ্যাড. নজরুল ইসলাম, পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ ইকরামুল আজিম, জেলা শিল্পকলার পক্ষে সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা উদীচীর পক্ষে সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন ও সহসভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, মেহেরপুর ক্লাবের পক্ষে সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, পাবলিক লাইব্রেরির পক্ষে সাধারণ সম্পাদক আল মামুন অনল, সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি নূরুল আহমেদ, অরণী থিয়েটারের পক্ষে নিশান সাবের, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের পক্ষে মানিক হোসেন, ব্লাক অ্যান্ড হোয়াইটের পক্ষে সুমন আযম, জাগো বাঙালীর পক্ষে সভাপতি সালেহীন আলম অঙ্কুর, প্রথম আলো বন্ধুসভার পক্ষে ডা. আবুল বাশার ও জানে আলম, এল.জি.ই.ডি’র পক্ষে উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান প্রমুখ পুষ্পমাল্য অর্পন করেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।