মজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ গৌরনদী মডেল থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের র্ভাচুয়ালে উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার থানা কমপ্লেক্সে উদ্ধোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন,
প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপ-পুলিশ পরিদর্শক সহিদুল ইসলাম, খায়রুল ইসলামসহ সুবিধাভোগীরা।




