× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পি আই ডি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে হবে: পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতি ও পরিবেশবান্ধব এক উৎকৃষ্ট শিক্ষাঙ্গনে রূপ নেয়—এটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন অস্বীকারের কোনো সুযোগ নেই। তবে এই ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য, জলাধার সংরক্ষণ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করে।

আজ সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও প্রকৃতিপ্রেমের প্রেক্ষাপটে গড়ে উঠা এ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে। আকাশের দিকে তাকিয়ে হতাশ না হয়ে মাটির দিকে তাকিয়ে আশাবাদী হতে হবে। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন সিরাজগঞ্জকে আরও পরিচিত করে তোলে, সেটি কাম্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মুখলেসুর রহমান এবং বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম।

উল্লেখ্য, শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়ির নিকটবর্তী এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টার এই সফর বিশ্ববিদ্যালয় উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিদর্শন শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীর তীরে এনায়েতপুর স্পার শক্তিশালীকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..